,

কৃষকদের সমর্থনে এগিয়ে এলেন গান্ধীর নাতনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কৃষকদের আন্দোলনের সমর্থনে এগিয়ে এলেন মহাত্মা গান্ধীর নাতনি তারা গান্ধী ভট্টাচার্য। গতকাল শনিবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তবর্তী গাজিপুরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তিনি।

জানা গেছে, ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েতকে পাশে নিয়ে আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা গান্ধী ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কৃষকদের কল্যাণের ওপর দেশের কল্যাণ টিকে রয়েছে।

তিনি আরো বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হয়ে সেখানে যাননি। সারা জীবন যারা সবার মুখে অন্ন যুগিয়েছেন, সেই কৃষকদের জন্য গেছেন।

তিনি আরো বলেন, আমার একটাই দাবি, যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা যেন কৃষকদের স্বার্থের বিরুদ্ধে না যায়। কৃষকরা কী পরিমাণ পরিশ্রম করেন, তা কারও সবার জানা। কৃষকদের কল্যাণের ওপরই দেশের কল্যাণ এবং আমাদের সকলের কল্যাণ নির্ভর করছে।

সূত্র: এবিপি

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের