,

আমাদের খাবারে ভাগ বসাবে চীন : বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোনে দুই ঘণ্টা আলাপ করেছেন। চিন পিং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার কথা বলেন। তবে বাইডেন প্রকাশ করেছেন অন্য আশঙ্কা। চীনকে তিনি গুরুতর প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন। রয়টার্স।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার রাতে মার্কিন সিনেটরদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বাইডেন। বাইডেন সিনেটরদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি আমরা নড়েচড়ে না বসি, তাহলে তারা আমাদের খাবারে ভাগ বসাবে।’ তিনি বলেন, চীনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে।

বাইডেন বলেন, ‘চীন পরিবহন, পরিবেশ ও বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। আমাদের এসব খাতে পদক্ষেপ বাড়াতে হবে।’বেইজিংয়ের দমনমূলক ও অন্যায্য বাণিজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। তাইওয়ান, হংকং ও জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়েও সোচ্চার হতে আহ্বান জানান তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চীন সুনির্দিষ্ট কোনো তথ্য না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। ১১ মাস আগে গত ২৭ মার্চ সি চিন পিংয়ের সঙ্গে কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়।

সি চিন পিং নির্বাচনে জেতার জন্য বাইডেনকে অভিনন্দন জানান। যদিও বাইডেন নির্বাচনী প্রচারের সময় তাকে ঠগ বলে অভিযুক্ত করেন। নির্বাচনী প্রচারের সময় বাইডেন আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে চীনকে শাস্তি দেবেন বলে জানান।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক-আঞ্চলিক বিষয় নিয়ে দুই নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য