রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুমিনুল-লিটনের ব্যাটে বড় লিডের পথে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারী) জহুর আহমেদ স্টেডিয়ামে শেষ সেশনটি হঠাৎ করেই রং বদলে দেয়। সফরকারী ক্যারিবীয়রা তাদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ৬ রানের ব্যবধানে ২২ বলের মধ্যে। ২৫৩ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর ২৫৯ রানে অলআউট। ১৭১ রানে এগিয়ে যাওয়ার সুবিধাকে অবশ্য কাজে লাগাতে পারেনি টাইগাররা।

দ্বিতীয় ওভারে মাত্র ৩ বলের ব্যবধানে ১ রানের মধ্যে হারায় তামিম ও নাজমুলকে। ৩৩ রানে ফিরে যান সাদমান। ৩ উইকেট হারিয়ে কোণঠাসা দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দিন শুরু করেছে হাতে ৭ উইকেট ও স্কোরবোর্ডে ৪৭ রান নিয়ে।

ব্যক্তিগত ১০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা মুশফিক বেশিদূর যেতে পারেননি। মাত্র ৮ রান না যোগ হতেই রাকিম কর্নওয়ালের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। দলের রান তখন ৭৩। মুশফিক রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো কাজ হয়নি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ১৮ রান।

এদিকে, অপরপ্রান্তে কাণ্ডারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৩তম অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। তিনি ৩১ রান নিয়ে দিন শুরু করেছিলেন। ফিফটি করতে এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেছেন ৮৪ বল। চার মেরেছেন পাঁচটি।

মুশফিকের বিদায়ের পর ব্যাট করতে নামেন লিটন দাস। যদিও এ পজিশনে ব্যাটিং করতে আসার কথা ছিল সাকিব আল হাসানের। চোট থাকায় বিশ্রামে আছেন সাকিব। লিটন ব্যাট করতে এসে দারুণ সঙ্গ দিচ্ছেন ক্রিজে থিতু হওয়া মুমিনুলকে। এই দুইজনের ৫ম উইকেটের জুটিতে বড় লিডের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই জুটি থেকে এসেছে ৭৯ বলে ৫১ রান। বাংলাদেশের লিড ২৯৫। মুমিনুল ৬৯ ও লিটন ৩৯ রানে অপরাজিত আছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী