,

শঙ্কামুক্ত সাকিব আল হাসান, ফিরছেন অনুশীলনে

news-image

স্পোর্টস ডেস্ক : নন্দিত টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কুঁচকির চোট ততটা গুরুতর নয়। কুঁচকির কোথাও ছিড়ে যায়নি এবং এখন তিনি বেশ ভাল অনুভব করছেন।

বৃহস্পতিবার সকালে তার কুঁচকিতে স্ক্যান করা হয়েছিলো। সন্ধ্যায় রিপোর্ট হাতে পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকেরা। সব ঠিক থাকলে দুই তিন দিনের মধ্যেই অনুশীলনে ফিরবেন এই বাঁহাতি অলরাউন্ডার এবং অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে দেখা যাবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।

তিনি বলেন, সাকিব পুরোপুরি ঠিক আছেন। স্ক্যান রিপোর্ট খুবই ভাল। পেশীর কোথাও ছেঁড়েনি। এখন তিনি বেশ ভাল অনুভব করছেন। আশা করছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন এবং দুই তিন দিনের মধ্যেই অনুশীলনে নামতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক