,

ঢাকায় ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় যথাযথ মর্যাদায় উদযাপিত হলো ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় বারিধারার ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চ্যান্সেরি ভবন প্রাঙ্গণে ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজতন্ত্র দিবস উদযাপনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এসময় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন শেষে দেশটির রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। একই সঙ্গে করোনার মধ্যেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য