,

মিসরের বিখ্যাত নারী ইসলাম প্রচারক আর নেই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের বিখ্যাত ইসলাম প্রচারক অধ্যাপক ড. আবলা আল কাহলাওয়ি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। খবর গালফনিউজ।

১৯৪৮ সালের ১৫ ডিসেম্বর জন্ম নেওয়া এই নারী বহু প্রতিভার অধিকারী ছিলেন। তার বাবা মোহামেদ আল কাহলাওয়ি মিসরের জনপ্রিয় অভিনেতা ও আধুনিক সংগীতশিল্পী ছিলেন।

আবলা আল কাহলাওয়ি ছিলেন একজন মিশরীয় ইসলামী প্রচারক। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য ইসলামিক অ্যান্ড আরবি স্টাডিজ কলেজের আইনশাস্ত্রের অধ্যাপক ছিলেন।

মুসলিমদের পবিত্র মসজিদে কাবায়ও সান্ধ্যকালীন দরসে নারীদের শিক্ষকতা করতেন ড. আবলা।

কায়রোর দক্ষিণ-পূর্ব এলাকার মোকাত্তাম শহরে এতিম শিশু, ক্যানসার আক্রান্ত রোগী এবং বয়স্ক আলঝেইমার রোগীদের দেখভালের জন্য ‘গুড ওমেন সোসাইটি’ নামেন একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য