,

কমলা হ্যারিসের পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন সিনেট থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে পদত্যাগ করেন তিনি।

এদিকে আগামীকাল বুধবার (২০ জানুয়ারি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমলা হ্যারিস। এই কারণে দুই দিন আগেই তিনি পদত্যাগ করেন।

পদত্যাগের পর এক খোলা চিঠিতে ক্যালিফোর্নিয়ার নাগরিকদের উদ্দেশ্যে হ্যারিস লিখেছেন, আপনাদের সিনেটর হিসেবে কাজ করা অত্যন্ত সম্মানের বিষয় ছিল। এটা শেষ নয়, শুরু। সিনেটের সভাপতি হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিতে আমি পদত্যাগ করছি।

তবে হ্যারিস পদত্যাগ করায় ডেমোক্র্যাটিক সিনেটর চাক শুমার সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা হবেন। দীর্ঘ ছয় বছর আবারও সিনেটের নিয়ন্ত্রণ ফিরে এসেছে ডেমোক্রেটদের হাতে। ১০০ আসনের সিনেটে দুই দলেরই আসন এখন ৫০-৫০। তবে টাই ব্রেকিং ভোট দেওয়ার ক্ষমতা ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট কমলার হাতে থাকায় সিনেটে সংখ্যাগরিষ্ঠ মূলত ডেমোক্রেটরাই।

এদিকে কমলা হ্যারিসের পদত্যাগে তার স্থানে এসেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অ্যালেক্স প্যাডিলা। যিনি ক্যালিফোর্নিয়া থেকে আসা প্রথম ল্যাটিন বংশোদ্ভুত সিনেটর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য