,

সহবে বানিয়ে ফেলুন সুস্বাদু ক্রিমি চিকেন পাস্তা

news-image

অনলাইন ডেস্ক : পাস্তা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। কিন্তু কিছু কিছু মানুষের পছন্দ হওয়া স্বত্তেও, ঝাল অপছন্দ হওয়ায় তারা মন ভরে পাস্তা খেতে পারেন না। কিন্তু জানেন কী চাইলেই বানাতে পারেন ঝালবিহীন পাস্তা। ভাবছেন মিষ্টি পাস্তা আবার কেমন খেতে হবে! এই প্রশ্নের উত্তর পেতে খেয়ে দেখতে পারেন ঝালবিহীন ক্রিমি চিকেন পাস্তা।

চলুন জেনে নেই রেসিপি–

প্রয়োজনীয় উপাদানঃ

* ৩৫০ গ্রাম পাস্তা।

* ৩০ গ্রাম মাখন।

* ১/৪ কাপ লেবুর রস।

* ৩০০ মিলিগ্রাম ক্রিম।

* ১-২টি ছোট পেঁয়াজ কুঁচি।

* ২ কোয়া রসুন কুঁচি।

* ৩-৪ কাপ চিকেন স্টক।

* ২ টেবিল চামচ ময়দা।

* ২০০ গ্রাম হাড়বিহীন চিকেন।

* ২-৩ টেবিল চামচ অলিভ অয়েল।

* ১/২ কাপ গ্রেট করা পারমাজান চিজ।

* স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া।

প্রস্তুত প্রনালিঃ

প্রথমে পাস্তা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার একটি বাটিতে লবণ ও গোলমরিচের গুঁড়ার সঙ্গে ময়দা মিশিয়ে এতে মুরগীর মাংসের ছোট টুকরাগুলো দিয়ে মাখিয়ে নিন।

এরপর মাঝারি তাপে পাত্রে অর্ধেক অলিভ অয়েল ও মাখন গরম করে নিন। তেল ও মাখনের মিশ্রণ গরম হয়ে এলে এতে ময়দা মিশ্রিত মাংস বাদামী করে ভেজে তুলে নিন। বাকি তেল ও মাখন গরম করে এতে রসুন ও পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে চিকেন স্টক, লেবুর রস ও ক্রিম দিয়ে চামচের সাহায্যে নেড়ে অপেক্ষা করুন। মিশ্রণে বলক আসলে চুলার আঁচ কমিয়ে আগে থেকে ভেজে রাখা মুরগীর মাংসগুলো দিয়ে দিন।

এবার ক্রিমের সসে মাংস নেড়ে চুলার আঁচ আরও কিছুটা কমিয়ে পাত্রের মুখ ঢেকে দিন। ৫ মিনিট পর সস টেনে আসলে এতে সিদ্ধ করা পাস্তা দিয়ে দিন। সস ও মাংসের সঙ্গে পাস্তা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পারমাজান চিজ ছড়িয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।

ব্যাস তৈরি হয়ে গেল ক্রিমি চিকেন পাস্তা । পাস্তার উপর চিজ, লেমন জিস্ট ও বাসিল পাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন ক্রিমি চিকেন পাস্তা।

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী