,

কবরীর নতুন সিনেমা ‘আমার বাড়ি আমার খামার’

news-image

বিনোদন ডেস্ক : ষাটের দশকের দর্শকপ্রিয় চিত্রনায়িকা সারাহ বেগম কবরী গত বছরের শেষের দিকে সরকারি অনুদানে ‘এই তুমি সেই তুমি’ নামে সিনেমার শুটিং শুরু করেন। এই সিনেমার শুটিং শেষ করার আগেই তিনি নতুন সিনেমার প্রস্তুতি নিয়েছেন। ‘আমার বাড়ি আমার খামার’ নামের নতুন সিনেমার গল্প ও চিত্রনাট্য ইতিমধ্যে সম্পন্ন করেছেন বলে জানান।

‘আমার বাড়ি আমার খামার’ সিনেমার গল্প ভাবনা নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে নিয়েছেন বলে জানান কবরী। তিনি বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন, সংগ্রাম, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র এখানে তুলে ধরা হবে। এটি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হবে। এই সিনেমার চিত্রনাট্যের কাজও সম্পন্ন হয়েছে। সিনেমাটির পাত্র-পাত্রী এখনও ঠিক করা হয়নি।’

এদিকে কবরীর ‘এই তুমি সেই তুমি’ সিনেমায় অভিনয় করছেন নতুন দুই মুখ- রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া। পরিচালনার পাশাপাশি এ সিনেমায় অভিনয়ও করবেন কবরী। শুধু তাই নয়, সিনেমাটির জন্য গানও রচনা করেছেন তিনি। ‘তুমি সত্যি করে বলো তো’ শিরোনামের এ গানের মাধ্যমে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কবরী। গানটিতে কণ্ঠ দেবেন সাবিনা ইয়াসমিন। সিনেমাটিতে মোট গান রাখা হয়েছে চারটি। মোহাম্মদ রফিকুজ্জামান লিখেছেন দুটি এবং গাজী মাজহারুল আনোয়ার লিখেছেন অন্য গানটি। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন সাবিনা ইয়াসমিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য