,

নববর্ষে নেকড়ের মুখোশ পরে পাকিস্তানি যুবক গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : নতুন বছর উদ্‌যাপন করার সময় মজার ছলে নেকড়ের ‘মাস্ক’ পরায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের এক যুবক।

পাকিস্তান টুডে জানিয়েছে, পেশোয়ারের ওই যুবক নেকড়ে সেজে প্রাংক করতে চেয়েছিলেন।

ওই যুবকের একটি ছবি পোস্ট করেছেন পাকিস্তানি সাংবাদিক ওমর আর কোরেশি। সেখানে দেখা যাচ্ছে, নেকড়ে সাজা লোকটির হাতে হাতকড়া।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকে গ্রেপ্তারের সমালোচনা করছেন, কেউ আবার মজা করছেন।

একজন লিখেছেন, ‘সবাইকে তো এমনিতেই মাস্ক পরতে বলা হয়েছে। নেকড়ের মাস্ক পরা যাবে না, সেটা তো বলা হয়নি।’

ছবিটিতে দুই পুলিশকে দেখা গেছে। তাদের মধ্যে একজন মাস্ক পরা। আরেক জন পরেননি।

এটি দেখে অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আমার চোখ যাচ্ছে ওই পুলিশের দিকে। এখানে তিনজন মানুষ। যার মুখে মাস্ক নেই, তাকে গ্রেপ্তার না করে আরেক জনকে করা হয়েছে। অদ্ভুত!’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য