,

ফাইজারের টিকা নিয়ে আইসিইউতে চিকিৎসক

news-image

অনলাইন ডেস্ক : ফাইজার-বায়োএনটেকের টিকা নেয়ার পর মেক্সিকোর এক নারী চিকিৎসক হাসপাতালে ভর্তি হয়েছেন। ৩২ বছর বয়সী ওই নারীর আগে থেকে অ্যালার্জির সমস্যা ছিল।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় নারী চিকিৎসকের নাম প্রকাশ না করে জানিয়েছে, তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে বিবৃতিতে বলা হয়, ওই চিকিৎসকের এনসেফেলোমেলাইটিস হয়েছে বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। সাধারণভাবে তীব্র ভাইরাল সংক্রমণে মস্তিষ্ক ও মেরুদণ্ডে সৃষ্ট প্রদাহের সমস্যা এটি।

করোনার টিকা নেওয়ার পর কারও মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হওয়ার প্রমাণ ক্লিনিক্যাল ট্রায়ালে (পরীক্ষামূলক ব্যবহার) পাওয়া যায়নি। চিকিৎসক অসুস্থ হয়ে পড়ার ঘটনা নিয়ে ফাইজার-বায়োএনটেকের তাৎক্ষণিক বক্তব্য জানা যায়নি।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, যৌগিক পলিয়াথিলিন গ্লাইকোলের (পিইজি) কারণে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। ফাইজারের টিকা নিয়ে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের এক নার্স অজ্ঞানও হয়ে যান।

ফাইজারের মতো মডার্নার ভ্যাকসিনেও এমন সমস্যা হয়েছে।

বিজ্ঞানীরা এই পার্শ্বপ্রতিক্রিয়ায় কিছুটা চিন্তিত হলেও বিপজ্জনক মনে করছেন না।

পিইজি কোনো অনুমোদিত ভ্যাকসিনে আগে ব্যবহার করা হয়নি। তবে কিছু ওষুধে এটি আগে থেকে ব্যবহার করা হয়।

বিজ্ঞানীরা বলছেন, এই পার্শ্বপ্রতিক্রিয়ার পরেও টিকা দেয়া অব্যাহত রাখা উচিত।

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ভ্যাকসিন গবেষক এলিজাবেথ ফিলিপসের কথায়, ‘ভ্যাকসিন দিয়ে যাওয়া দরকার। তবে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়েও সচেতন হতে হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য