,

পদ্মায় গত বছরের চেয়ে পানি কম

news-image

পাবনা প্রতিনিধি : পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ভারতীয় দলের পর্যবেক্ষণে গত বছরের একই সময়ের তুলনায় কম পানি প্রবাহ পাওয়া গেছে।

ভারতের সঙ্গে পানি চুক্তি অনুযায়ী দুই দেশের যৌথ পানি পর্যবেক্ষণ শনিবার থেকে শুরু হয়েছে।

শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়। প্রাপ্য পানি নিশ্চিত করতে প্রতি বছর ১ জানুয়ারি থেকে বাংলাদেশ ও ভারত দুই দেশের প্রতিনিধি দল ফারাক্কা পয়েন্টে এবং হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ পর্যবেক্ষণ করে।

পদ্মার পানি পর্যবেক্ষণ ও পরিমাপের জন্য ভারতীয় প্রতিনিধি দল শনিবার সকাল থেকে হার্ডিঞ্জ ব্রিজের আড়াই হাজার ফুট উজানে পানি পরিমাপ শুরু করেন। এই দলে রয়েছেন ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের উপপরিচালক শ্রী ভেঙ্কটেশ্বর এবং কমিশনের সহকারী পরিচালক শ্রী নগেন্দ্র কুমার। তাদের সঙ্গে বাংলাদেশের হাইড্রোলজি বিভাগের কর্মকর্তারা রয়েছেন।

পাবনা হাইড্রোলজি বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিন বলেন, পরিমাপের প্রথম দিনে আমরা হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে প্রায় ৮০ হাজার কিউসেক পানি প্রবাহ পেয়েছি। অথচ গত বছর একই সময়ে পদ্মায় পানি ছিল ১ লাখ ২ হাজার কিউসেক। এ বছর ২২ থেকে ২৩ হাজার কিউসেক কম পানি প্রবাহ রয়েছে।

তবে প্রবাহ কম থাকলেও চুক্তি অনুযায়ী বাংলাদেশ পানি পাচ্ছে এমনটাই দাবি করেছে পানি পরিমাপের কাজে যুক্ত কর্মকর্তারা।

রইচ উদ্দিন বলেন, গঙ্গায় পানি প্রবাহ কম থাকায় পদ্মাতেও প্রবাহ কম থাকতে পারে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ পানি পাচ্ছে কি না সেটা যৌথ নদী পর্যবেক্ষক দলের সংগ্রহ করা উপাত্ত পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যাবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের সর্বনিম্ন ৬৭ হাজার ৬৫০ কিউসেকের চেয়ে বেশি পানি নদীতে থাকায় দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে তিনি মনে করছেন।

অপরদিকে ভারতে চার সদস্যের বাংলাদেশি পানি পর্যবেক্ষক দল ফারাক্কার দুটি পয়েন্টে পর্যবেক্ষণ শুরু করেছেন। দলের নেতৃত্বে রয়েছেন যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী এ কে এম সাইফুদ্দিন। প্রতি ১০ দিন অন্তর অন্তর দুই পর্যবেক্ষক দলের উপাত্ত পর্যালোচনা করে চূড়ান্ত হিসাব দেওয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য