,

রোহিঙ্গাদের জন্য সৌদি ত্রাণ সংস্থার খাদ্য বিরতণ

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে ১২০ টনের বেশি খাদ্য সামগ্রি বিতরণ করেছে সৌদির কিং সালমান হিউম্যানিটেরিয়ান অ্যাইড এন্ড রিলিফ সেন্টার। মুসলিম ওয়ার্ল্ড লিগের সহযোগিতায় রোহিঙ্গা শিবিরের প্রায় ৯ হাজার লোককে এ সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী ও শরণার্থীদের জন্য সৌদি সরকারের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে ত্রাণ সামগ্রি বিরতণ করা হয়। সৌদির কেএস রিলিফের সহায়তা তা বাস্তবায়ন করা হয়।

শরণার্থী প্রকল্পের অংশ হিসেবে কেএস রিলিফ লেবাননে শরণার্থীদের মধ্যে আশ্রয় সামগ্রি বিরতণ করেছে। এছাড়া সিরিয়া ও ফিলিস্তিনের শরণার্থীদের মধ্যে কেএস রিলিফ এক হাজার ৫৭৭ টি শীতকালীন ব্যাগ ও তিন হাজার ১৫৪ টি বড় কম্বল সরবরাহ করেছে।

এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অভাবী জনগোষ্ঠীর মধ্যে ৫৬২ টন খাদ্যসামগ্রি বিরতণ করে। এতে ৯ হাজার ৬২৭ টি পরিবার সহায়তা লাভ করে।

সূত্র : আরব নিউজ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য