,

মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত কটিয়াদী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক

news-image

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (৬৫) মারা গেছেন। শুক্রবার রাত ৯টা ৫৫মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি।

জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকায় পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে জাতীয় অর্থোপ্যাডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, স্বাস্থ্যসেবা সচিব আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শনিবার বাদ জোহর কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা