,

শিশুকে কিভাবে বুঝবেন?

news-image

অনলাইন ডেস্ক : আপনার শিশুকে কোনো কিছু নিয়ে বকাঝকা করার আগে সবচেয়ে বেশি জরুরি শিশুকে বুঝতে পারা। শিশু মনোবিজ্ঞান একটি বিস্তৃত বিষয়, যা সন্তানের মানসিক, আবেগ এবং আচরণের সঙ্গে জড়িত। তবে শিশুর সাইকোলজি বোঝার জন্য কিছু টিপস মেনে চলতে পারেন।

পর্যবেক্ষণ করা

আপনার শিশুকে বোঝার জন্য সবার প্রথমে পর্যবেক্ষণ করুন। তাহলেই অনেকটা বুঝে উঠতে পারবেন আপনার শিশুকে।

সন্তানের বন্ধু হয়ে উঠুন

সন্তানকে বুঝে উঠতে সবার আগে আপনি আপনার সন্তানের বন্ধু হয়ে উঠুন। তার যেকোনো সমস্যায় আপনি পাশে আছেন এই বিষয়টি বোঝান।

সময় ব্যয় করুন

সারা দিন অনেক কাজের চাপ থাকলেও নিজের সন্তানের জন্য কিছু সময় বরাদ্দ রাখুন।

প্রশংসা করুন

আপনি আপনার সন্তানের ভালো কাজের প্রশংসা করুন। তবে বেশি প্রশংসা তাকে উদ্ধত করে তুলতে পারে- এ বিষয়ে সতর্ক থাকুন।

কথা বলা ও শোনা

অনেকেই শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনতে চায় না বা তাদের সঙ্গে কথা বলতে আগ্রহ দেখায় না। এতে করে দেখা যায়, শিশু হীনম্মন্যতায় ভোগে। এ জন্য কথা বলার সময় বা কথা শোনার সময় তার দিকে পূর্ণ মনোযোগ দিন।

সম্মান

আপনার শিশু যদি ভয় বা অনিরাপত্তাজনিত সমস্যায় ভোগে, তাহলে কখনো এ বিষয় নিয়ে তাচ্ছিল্য করবেন না। কথা বলে বুঝিয়ে ভয় কাটিয়ে তোলার চেষ্টা করুন।

মতামত দেওয়ার সুযোগ

প্রয়োজনে শিশুকে তার মতামত জিজ্ঞেস করুন। এ ছাড়া তার আচরণে কোনো সমস্যা দেখা দিলে আচরণের পেছনের কারণগুলো আবিষ্কার করুন। তারপর বোঝার চেষ্টা করুন।

সন্তানের মতো করে চিন্তা করুন

আপনার সন্তানের সঙ্গে কথা বলার সময় বা একসঙ্গে কোনো কাজ করার সময় তার মতো চিন্তা করা গুরুত্বপূর্ণ। এটি তাকে তার পরিচিতির অনুভূতি দেবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়