,

এই শীতে নারকেল দুধে হাঁসের মাংস

news-image

লাইফস্টাইল ডেস্ক : হাঁসের মাংসের ভুনা কিংবা ঝোল নিশ্চয়ই খেয়েছেন? তবে হাঁসের মাংসে নারকেলের দুধ দিয়ে খেয়েছেন কি? না খেয়ে থাকলে আজ রান্না করে ফেলুন হাঁসের মাংসের এই পদটি।

নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু। রান্না করতেও ঝামেলা কম। চলুন তবে জেনে নেয়া যাক নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপিটি-

উপকরণ: দেশি হাঁস একটি, পেঁয়াজ কুচি এক কাপ, নারকেলের ঘন দুধ এক কাপ, মরিচ গুঁড়া দুই চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া দুই চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, তেজপাতা চারটি, আস্ত কাঁচা মরিচ ছয়টি, লবণ স্বাদ মতো ও তেল আধা কাপ।

প্রণালী: প্রথমে হাঁস পরিষ্কার করে পছন্দ মতো টুকরো করে নিন। প্যানে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। এবার বাকি পেঁয়াজ, আস্ত গরম মশলা আর তেজপাতা হালকা ভেজে আদা-রসুন বাটা কষিয়ে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন।

তারপর পরিমাণ মতো গরম পানি আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস অর্ধেক সিদ্ধ হয়ে এলে তাতে মরিচ-হলুদ-জিরা-ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে নারকেল দুধের সঙ্গে অল্প পানি মিশিয়ে তা মাংসে ঢেলে কম আঁচে রান্না করতে থাকুন।

মাংস সিদ্ধ হয়ে গেলে আস্ত কাঁচা মরিচ আর গরম মশলা গুঁড়া দিয়ে ৫ থেকে ৭ মিনিট ঢাকনা দিয়ে দমে রাখুন। এর ওপর বেরেস্তা ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে। চাইলে মাংসের সঙ্গে নতুন আলু গোল করে কেটে রান্না করতে পারেন।

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী