,

আফগানিস্তানে বোমা হামলায় ৯ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একজন আইনপ্রণেতাকে লক্ষ্য করে আজ রোববার সকালে চালানো বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও অনেকে আহত হয়েছে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আনাদুলু এজেন্সি জানিয়েছে, আইনপ্রণেতা খান মোহাম্মদকে লক্ষ্য করে চালানো হামলায় তিনি প্রাণে বাঁচে গেছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা এখনো পরিষ্কার নয়। শেষ খবর পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগান সরকার তালেবানকে এর দায় দিয়েছে।

এদিকে প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য