,

কোহলি এই বছরকে মনে রাখতে চাইবে না

news-image

স্পোর্টস ডেস্ক : একদিনের আন্তর্জাতিক, টি-টোয়েন্টির পর টেস্ট, অভিষেকের পর এই প্রথমবার কোন বছরে একটিও আন্তর্জাতিক শতরান করতে পারলেন না বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপী টেস্টে দলের বাকি ক্রিকেটারদের মতই ব্যর্থ হন অধিনায়ক বিরাট। প্রথমে প্যাট কামিন্সের অফ সাইডের বাইরের একটি বলে বাউন্ডারি হাঁকালেও তেমনই একটা বলে খোঁচা দিয়ে বসেন তিনি। গালিতে দাঁড়ানো ক্যামেরুন গ্রিন দুরন্ত ক্যাচে সাজঘরের পথ ধরান কোহলিকে।

করোনার কারণে এমনিতেই চলতি বছরে দীর্ঘদিন স্তব্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। তা শুরু হওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে একটাও শতরান পাননি বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৮ সালে অভিষেকের পর বিরাটের ক্যারিয়ারে প্রথমবার এমন হল।

চলতি বছর টি-টোয়েন্টিতে কোহলির সর্বোচ্চ রান ৮৫ রান, ওয়ানডেতে ৮৯ রান ও টেস্টে ৭৪ রান। এবার টেস্টেও চলতি বছরে কোনও শতরান পেলেন না তিনি। প্রথম ইনিংসে অবশ্য দুরন্ত ইনিংসে শতরানের পথে ভালোভাবেই এগোচ্ছিলেন তিনি। কিন্তু ৭৪ রানের মাথায় আজিঙ্কা রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে রান আউট হয়ে গিয়েছিলেন বিরাট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত চার টেস্টের সিরিজ খেললেও অ্যাডিলেডে দিন-রাতের প্রথম টেস্টের পর দেশে ফিরে আসছেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মা প্রথম সন্তানের জন্ম দেওয়ার সময় তার পাশে থাকার জন্যই ছুটি নেন কোহলি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক