,

‌‘বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস মানেই ধর্ষণ নয়’

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সবসময় ধর্ষণ নয় বলে রায় দিয়েছেন ভারতের দিল্লি হাইকোর্ট।

রায়ে বিচারক বলেছেন, দীর্ঘদিন ধরে কোনো নারী নিজের ইচ্ছায় কারও সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুললে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক নারী। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন ওই ব্যক্তি।

এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার রায় দিতে গিয়ে আদালত জানায়, দীর্ঘদিন ধরে স্থাপিত যৌন সম্পর্কের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি প্ররোচনা হিসেবে ধরা যাবে না।

বিচারপতি বিভু ভাকরু জানান, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ককে তখনই ধর্ষণ হিসেবে গণ্য করা হবে, যখন কেউ সাময়িক যৌন লালসার শিকার হবেন।

হাইকোর্ট ব্যাখ্যা দিয়েছেন, ইচ্ছে না থাকা সত্ত্বেও কখনও কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে যৌন সম্পর্কের জন্য প্ররোচিত করা হয়। ‘না’ বলার পরেও এই ধরনের প্ররোচনা দেওয়া হয় বারবার। কেবলমাত্র এক্ষেত্রেই কাউকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে বলে ধরা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি