,

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন আমির

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। দল থেকে বাদ পড়ে প্রকাশ্যেই জানিয়েছিলেন হতাশার কথা। অভিমানে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না বলেও জানিয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন পিসিবি।

পিসিবির প্রধান নির্বাহী মোহাম্মদ আমিরকে ফোন করলে আমির জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার আর খেলার ইচ্ছে নেই। তাকে আন্তর্জাতিক সিরিজের জন্য বিবেচনা না করতে না বলেছেন।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে আমির বলেন, ‘এই টিম ম্যানেজমেন্টের অধীনে আর খেলতে চাই না। তারা মানসিকভাবে আমাকে আঘাত করেছে। বর্তমান পরিস্থিতির (দল থেকে বাদ পড়ার বিষয়টি) সঙ্গে আমি আর লড়াই চালিয়ে যেতে পারছি না।’

আমির বলছেন, “আমি ক্রিকেট থেকে দূরে যাচ্ছি না৷ কিন্তু এখানকার পরিবেশটা ঠিক নেই৷ যে ভাবে আমাকে সাইডলাইন করা হচ্ছে তাতে করে আমি বুঝতে পারছি, এটাই আমার সিদ্ধান্ত নেওয়ার সময়৷ ৩৫ জনের স্কোয়াডেও আমার জায়গা হল না৷! মনে হয় না, এই ম্য়ানেজমেন্টের অধীনে আমি ক্রিকেট খেলতে পারব৷ ২০১০-২০১৫ পর্যন্ত অনেক যন্ত্রণা সহ্য করেছি৷ আমি খেলা থেকে দূরে ছিলাম৷ নিজের ভুলের শাস্তিও ভোগ করেছি৷ কিন্তু এই মানসিক যন্ত্রণা আর নিতে পাচ্ছি না আর৷”

আমির জানিয়েছেন, ম্যানেজমেন্টের ওপর তার ক্ষোভ আছে ঠিকই৷ কিন্তু পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠী ও সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার পাশে থাকার জন্য৷

২০০৯ সালে ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা আমির ১৪টি টেস্ট খেলে ১৫টি উইকেট পান৷ আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলে দিয়েছিলেন আগুনে গতি আর সুইংয়ে৷ কিন্তু এর পরের বছরেই লর্ডসে স্পট-ফিক্সিং করে পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসিত থাকেন তিনি৷ ২০১৬ সালে ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে তিনি বুঝিয়ে দেন যে, তার মধ্যে আজও ক্রিকেট বাকি রয়েছে৷ ২০১৭তে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতান তিনি৷ এক তরফা ফাইনালে ভারতের টপ অর্ডার একাই ধসিয়ে দিয়ে ম্যাচের নায়ক হয়ে যান৷

আমির দেশের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-২০ ম্যাচ খেলে ২৫০-এর ওপর উইকেট পান৷

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল