,

আয়ু বাড়ে প্রেমে

news-image

লাইফস্টাইল ডেস্ক : মানুষ প্রেমে পড়লে নাকি মন ফুরফুরে থাকে। সেইসঙ্গে নাকি হতাশা থেকে মুক্তি মেলে, কাজে মনযোগ বাড়ে। নতুন কিছু সৃষ্টিতেও মনে আগ্রহ আসে। পাশাপাশি বেশ কয়েকটি উপকারিতাও রয়েছে প্রেমের। এমনই বলছে একটি তথ্য।

একটি প্রতিবেদন বলছে, একটা বয়সের পর সব মানুষেরই প্রেমের প্রয়োজন। মন খুলে কথা বলা, ভালো বন্ধুর চাহিদা এবং অবশ্যই মন থেকে প্রেমের প্রয়োজন হয়। এতে নতুন ব্রেন সেল তৈরি হয়। ফলে বাড়ে স্মৃতিশক্তি। যারা বলেন, আমি প্রেম করা পছন্দ করি না, তারা কিন্তু মিথ্যা বলেন। সব মানুষের জীবনেই কোনো না কোনো সময় প্রেমের প্রয়োজন।

রক্তচাপ কমে

পছন্দের সঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটাতে পারলে মন ভালো থাকে। একসঙ্গে বসে বেশকিছু ভালো মুহূর্ত কাটালে অক্সিটোসিন হরমোন নির্গত হয়। ফলে রক্তচাপ কমে। হার্টবিট ঠিক থাকে। চাপমুক্ত থাকা যায়। সেইসঙ্গে অনেক চিন্তা থেকেও মুক্তি পাওয়া যায়।

আয়ু বাড়ে

মন থেকে ভালো থাকলে সব অসুখ, একাকিত্ব সেরে যায়। হতাশা দূর হলেই মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। কোলেস্টেরলের মাত্রা কমে। যেকোনো কাজে নতুন করে এনার্জি পাওয়া যায়। জীবন অনেক সুন্দর হয়। আর মন থেকে ভালো থাকার একটি অন্যতম উপায় প্রেম।

ত্বকের জন্য ভালো

রোম্যান্স থেকেই শরীরে এন্ডরফিন হরমোনের ক্ষরণ বাড়ে। যার প্রভাবে মুখে অন্যরকম গ্লো আসে। এছাড়া ত্বক ভালো থাকে। আর প্রেমে পড়লেই ছেলে হোক বা মেয়ে বিশেষ করে নিজের যত্ন নেন। কীভাবে তাকে সবচেয়ে বেশি ভালো লাগবে সেই চেষ্টা করেন। আর তাতে ওজন নিয়ন্ত্রণ থেকে রূপচর্চা সবই থাকে। প্রেমে পড়লেই বরং নিজের প্রতি ভালোবাসা বাড়ে। সব মানুষই তখন নিজেকে একটু বেশি সময় দেন। সূত্র: এইসময়

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী