,

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি ও মোমবাতি প্রজ্বলন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের।

মোমবাতি প্রজ্বলন করেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী,সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,অধ্যক্ষ মোঃ আলমগীর,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ওসি এটিএম আরিচুল হকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সাংস্কৃতিক কর্মীসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক জামিল ফোরকান,শিবলী চৌধুরী,স্বর্ণকিশোরী দীপ্তি চৌধুরী সঞ্চালনায় নাসিরনগর ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা আবৃত্তি করেন ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের ছাত্রছাত্রিরা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা