,

ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-২০ কাপে মঙ্গলবার প্লে অফের ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান বেক্সিমকো ঢাকার অধিনায়ক এবং বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। এ ঘটনার পর থেকে মুশফিককে সমালোচনার ঝড় বইছে।

মাঠে অনাকাঙ্ক্ষিত ওই আচরণের জন্য মঙ্গলবার ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন মুশফিক। নাসুম আহমেদের সঙ্গে একটি হাস্যোজ্বল ছবিও শেয়ার করেছেন তিনি।

পোস্টে মুশফিক লিখেছেন, মাঠের ওই ঘটনার জন্য আমি ইতোমধ্যে নাসুমের কাছে ক্ষমা চেয়েছি। এখন সমর্থকদের কাছেও ক্ষমা চাচ্ছি। মাঠে এবং মাঠের বাইরে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না।

সোমবার ফরচুন বরিশালের ইনিংসের ১৭তম ওভারে ওই ঘটনা ঘটে। ঢাকার বোলার শফিকুল ইসলামের অফ স্টাম্পের বাইরে করা বলটি শট নিতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দেন আফিফ হোসেন। দুর্দান্ত ব্যাটিং করা আফিফের ওই ক্যাচটি নিতে ছুটে আসেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। মুশফিকুর রহিমও ছুটে যান ক্যাচটি নিতে। কিন্তু কেউ কাউকে ক্যাচটি নেওয়ার জন্য কল করেননি।

শেষ পর্যন্ত মুশফিকুর রহিমই ক্যাচটা নেন। এরপরই ঘটে অবাক করা ঘটনাটি। মুশফিক হাতের বল নিয়েই তেড়ে যান নাসুমের দিকে। যেন বলটা ছুঁড়ে মারতে চান তরুণ ওই ক্রিকেটারের গায়ে। অন্য ক্রিকেটাররা আফিফের আউট উদযাপন করতে আসলেও সেদিকে ভ্রুক্ষেপ করেননি মুশফিক। বরং রাগ ঝাড়তে থাকেন নাসুমের ওপর। মুশফিকের ওই ক্ষোভ বিনা বাক্যব্যয়ে মাথা নিচু করেই হজম করেন নাসুম।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে