,

শীতের সঙ্গে বাড়ছে পায়ে ব্যথা

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীত বাড়তে শুরু করেছে, সেই সঙ্গে শারীরিক নানা সমস্যাও দেখা দিচ্ছে, যার অন্যতম হচ্ছে পায়ে ব্যথা। এটি শীতের সময় খুবই কমন একটি সমস্যা।

অসহ্য পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু উপায় জেনে নিন:
• ব্যথার স্থানে একটি হট ওয়াটার বোতল রাখুন ৫-১০ মিনিটের জন্য। রক্ত চলাচল বাড়িয়ে গরম পানি ব্যথা সারাতে খুব ভালো কাজ করে।

• আধা কাপ বেকিং সোডা দুই লিটার গরম পানিতে মিশিয়ে ১৫ মিনিট পা ভিজিয়ে বসে থাকুন। বেকিং সোডায় প্রদাহ বিরোধী বিভিন্ন উপাদান রয়েছে যা পা ব্যথা এবং প্রদাহ উপশম করতে সাহায্য করে।

• নারকেল তেল নিন ২ টেবিল চামচ সঙ্গে কয়েক ফোঁটা যেকোনো অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যথার স্থানে আঙুল দিয়ে আস্তে আস্তে ম্যাসেজ করুন। কয়েক দিন টানা করলে ব্যথা কমে যাবে। কারণ এই তেল পায়ের জীবাণু দূর করে সংক্রমণ মুক্ত রাখে। শীতে ময়েশ্চারাইজারের কাজও করে

• শুকনো ও কাঁচা আদা খেলে মাংসপেশি ও জয়েন্ট ব্যথা দূর করতে সাহায্য করে। এসবের সঙ্গে সঙ্গে ব্যায়াম করার আগে ওয়ার্মআপ করতে হবে। ভারী বস্তু একা না তোলা, শরীরে বাড়তি ওজন নিয়ন্ত্রণ, দীর্ঘ সময় এক জায়গায় বসে না থাকা এ বিষয়গুলোও লক্ষ্য রাখতে হবে।

শীতে ঠাণ্ডা থেকে পায়ে ব্যথা হতে পারে। এজন্য ঠাণ্ডা লাগানো যাবে না। ভারি পোশাক পরুন, পায়ে মোজা পরতে পারেন। ব্যথা যদি খুব বেশি হয় অথবা কয়েক দিনেও না কমে, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

 

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী