,

শীতে শরীর আর্দ্র রাখবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : শীতকালে শরীরের বাহ্যিক যত্ন নিয়ে আমরা বেশি ভাবি। কিন্তু ভুলে যাই এর সঙ্গে পুরো স্বাস্থ্যগত বিষয় জড়িত।

শীতে শরীরের আর্দ্রতা বোঝা যায় না। কারণ গরমকালের মতো ঘাম ঝরে না। এছাড়া তৃষ্ণা কম লাগায় শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তাৎক্ষণিক কোনো সমস্যা দেখা না দিলেও পরবর্তীতে অসুস্থতা হানা দিতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে।

এবার জানা যাক শীতকালে শরীর আর্দ্র রাখার কিছু উপায়-

হালকা গরম পানি পান: শীতকালে ব্যায়ামের পর বা অন্য সময়েও হালকা গরম পানি বা কোমল পানীয় পান করুন। যা ঠান্ডা পানির চেয়ে শরীর দ্রুত শুষে নেয়।

ফল-শাক খাওয়া: প্রচুর তাজা ফল খান। শাকসবজিতে পানির উপস্থিতি থাকে সেগুলোও শরীর আর্দ্র রাখতে সাহায্য করে। স্ট্রবেরি, কমলালেবু, আনারস, লেটুস, মটরশুটি, টমেটো, গাজর, শাক ও শশা খেলে শরীর আর্দ্র থাকবে।

অ্যালকোহল-ক্যাফেইন বাদ দিন: শীতকালে গরম চা, কফি এবং অ্যালকোহল বেশ লোভনীয় পানীয়। এগুলো শরীর আর্দ্রতাশূন্য করে।

বেশি করে স্যুপ-জুস: স্যুপ ও জুস জাতীয় খাবার স্বাস্থ্যকর। শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এসব দেহকে ভেতরে উষ্ণ রাখার কার্যকরী পানীয়।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা