,

বাতিল হলো ঢাবির সান্ধ্যকালীন ভর্তি পরীক্ষা

news-image

ঢাবি প্রতিনিধি : বিতর্কের মুখে অবশেষে বাতিল করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকোর্সের মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’র (এমবিএ) ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার দুপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানামুখী সমালোচনায় এ পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।

ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়টি নিশ্চিত করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আজ সকালে আমি বিস্তারিত জেনেছি এবং আমি ডিন সাহেবকে বলেছি নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আপনারা পরীক্ষা নিতে পারবেন না।’

এ বিষয়ে জানতে বিজনেস স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনকে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে, অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণ করা হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অবশ্য গতকাল বৃহস্পতিবার রাতে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপউপাচার্য (শিক্ষা)।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য