,

যেভাবে শীতের শুরুতে হাতের যত্ন নেবেন

news-image

অনলাইন ডেস্ক : প্রকৃতিতে এরই মধ্যে হালকা শীত অনুভূত হচ্ছে। এতে অনেকেরই ত্বকে রুক্ষ ভাব দেখা দিচ্ছে। পাশাপাশি করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হলে কিংবা ঘরে থেকেও বারবার হাত ধুতে হচ্ছে বা স্যানিটাইজার লাগাতে হচ্ছে। এ কারণেও হাতের ত্বক খসখসে হয়ে যাচ্ছে। সারাদিনে কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় হাতের। কিন্তু হাতের যত্নের ব্যাপারে কাউকে ততটা মনোযোগী হতে দেখা যায় না। এ কারণে শীতের সময়ে হাতের যত্ন নেওয়া বেশি জরুরি। এই সময়ে হাতের যত্ন নিতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

১. হাত ভালো রাখতে মুসুর ডাল ব্যবহার করতে পারেন । তিন চামচ মুসুরের ডাল বেটে নিন। এরপর তার সঙ্গে ২ চামচ আপেল সিডার ভিনেগার ও ডিমের সাদা অংশ মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। ৩০ মিনিট হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

২. মধু, লেবুর রস আর চিনি মিশিয়ে ২০ মিনিট হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে হাত নরম থাকে।

৩. হাতের কাজ শেষ হলে তিন চামচ চালের গুঁড়া, ২ চামচ গ্লিসারিন আর মধু দিয়ে প্যাক বানান। ১৫ মিনিট হাতে রেখে ধুয়ে ফেলুন। এরপর অন্তত ২ ঘণ্টা সাবান ব্যবহার করবেন না।

৪. প্রতিদিন বাসনপত্র পরিষ্কার কিংবা কাপড় কাচার কারণে হাত অনেকটাই শুষ্ক হয়ে যায়। এ কারণে খুব ক্ষারযুক্ত কোনো সাবান ব্যবহার করা থেকে বিরত থাকুন। থালা-বাসন পরিষ্কারের সময় গ্লাভস পরার অভ্যাস করুন।

৫. নিয়মিত হাতের ব্যায়াম করুন। পাশাপাশি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত বদু মিয়ার পরিচয় শনাক্ত

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার