,

বেলজিয়ামের কাছে হেরে বিদায় ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগ থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। পরপর দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে এসেছে তারা।

রোববার রাতে লুভেনের কিং পাওয়ার স্টেডিয়ামে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে কোয়ালিফাই হওয়ার স্বপ্ন শেষ ইংল্যান্ডের। এদিন বেলিজিয়ামের কোচ হিসেবে নিজের ৫০ তম ম্যাচ ছিল স্প্যানিশ মানেজার রবার্তো মার্তিনেজের। কোচ হিসেবে ৫০ তম ম্যাচে দারুণ এক জয় উপহার দিয়েছে মের্তেন্স-তিনেমান্সরা।

ম্যাচের ১০ মিনিটের মাথায় ইংল্যান্ডের জালে বল জড়িয়ে বেলজিয়ামকে লিড এনে দেন লেস্টার সিটির তিলেমান্স। রোমেলু লুকাকুর অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। ম্যাচের ২৩ মিনিটের মাথায় ইংল্যান্ডের ডেকনাল রাইস ফাউল করে বসলে ফ্রি-কিক পায় বেলজিয়াম। ফ্রি-কিক থেকে দারুণ এক শটে গোল করেন মার্তেন্স। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম।

বিরতি থেকে ফিরে দুটি গোল আর শোধ দিতে পারেনি সফরকারী ইংল্যান্ড। তাতে আরো একটি হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়। এই হারে নেশন্স লিগের এবারের আসর থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।

এ জয়ের ফলে পাঁচ ম্যাচের একটি হার ও চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে ডেনমার্ক।

অন্যদিকে এদিন রেতে আরেক ম্যাচে বসনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন লিভারপুল তারকা জর্জিনিও ভাইনালডম।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে