,

রোমানিয়ায় করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ায় একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গুরুতর আহত হয়েছেন এক চিকিৎসকসহ আরও ৭ জন। খবর আল-জাজিরার।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে

দীর্ঘদিন ধরে পিয়াত্রা নিমট আঞ্চলিক জরুরি হাসপাতালে অব্যবস্থাপনা চলছে। গত বছর বিষয়টি তদারকির জন্য সরকার কর্তৃক আটজন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়। রোগীদের যথাযথ চিকিৎসা দিতে না পারার দায়ে গত তিন সপ্তাহ আগে হাসপাতালটির পরিচালক পদত্যাগ করেন।

হাসপাতালটির বর্তমান পরিচালক লুসিয়ান মিকু বলেন, দায়িত্বরত একজন চিকিৎসক আগুনে পোড়া রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। এছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনীও কাজ করছে। হাসপাতালের অন্য অংশ থেকে বাকি রোগীদের বের করে আনার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য