,

সৌমিত্রর শ্বাসনালিতে অস্ত্রোপচার আজ

news-image

বিনোদন ডেস্ক : আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার শারীরিক অবস্থার নতুন করে কোনো অবনতি হয়নি। এমন পরিস্থিতিতে আজ বুধবার তার শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) করা হবে বলে মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তার প্লাজমা থেরাপিও করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এক মাস ধরে হাসপাতালে ভর্তি সৌমিত্র। গত কয়েক দিন ধরে প্রবীণ ওই অভিনেতার শারীরিক অবস্থা কার্যত একই রকম। তিনি বেলভিউ ক্লিনিকে ভর্তি। সেখানকার চিকিৎসক অরিন্দম কর এ দিন জানিয়েছেন, সৌমিত্রর কিডনি এখনো স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পায়নি। এ জন্য এক দিন অন্তর নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করা হচ্ছে। প্রতিটি পদক্ষেপেই রাজ্য সরকারের চিকিৎসক দলের পরামর্শও মেনে চলা হচ্ছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার চিকিৎসকদের ওই প্রতিনিধি দলটি হাসপাতালে গিয়ে সৌমিত্রকে দেখে আসে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগামীকাল (আজ) সকাল থেকে দুপুরের মধ্যে সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হবে। এ ব্যাপারে গত কালই সবুজ সংকেত দেয় ওই প্রতিনিধি দল। ওই অস্ত্রোপচারের ৪৮ ঘণ্টার মধ্যে অসুস্থ অভিনেতাকে প্লাজমা থেরাপিও দেওয়া হবে। সৌমিত্রর রক্তের অন্যান্য মাত্রা স্বাভাবিক থাকলেও অণুচক্রিকা কম। তা বাড়াতেই ওই পদ্ধতি প্রয়োগ করা হবে। চিকিৎসকেরা এ-ও জানিয়েছেন, সৌমিত্রর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রতিটি পদক্ষেপের আগে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য