,

প্রথমবার ওয়েব সিরিজে সোহম-শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : বড়পর্দার সুপারহিট জুটি সোহম-শ্রাবন্তী এবার একসঙ্গে পা রাখছেন ওয়েব সিরিজের দুনিয়ায়। গত রবিবারই শুরু হয়ে গেছে তাদের আপকামিং সিরিজের শুটিং। মিতালি ভট্টাচার্যের লেখা ‘দুজনে’ ওয়েব সিরিজটিতে দেখা যাবে শ্রাবন্তী ও সোহমকে। প্রথমে এই সিরিজের নাম ছিল ইনটিউশন। তবে পরে তা বদলে ফেলে হয় ‘দুজনে’।

রহস্য-রোমাঞ্চে ভরপুর এই থ্রিলারে স্বামী-স্ত্রী হয়েছেন শ্রাবন্তী ও সোহম। অহনা ও অমরের চরিত্রে দেখা মিলবে তাদের। যারা ঘটনাচক্রে একটি পাতা ফাঁদে পা দিয়ে ফেঁসে যায়। সেভাবেই গভীর হতে থাকে রহস্য। এদিনই সামনে এল অহনা ও অমরের ফার্স্ট লুক।

করোনা আর লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল শুটিং। সেই সময় একাধিক সিনেমা মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মেই। নতুন নতুন ওয়েব সিরিজও এসেছে। একলাফে অনেকখানি জনপ্রিয়তা বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলির। এবার সেই দুনিয়ায় পা রেখে তাই দারুণ খুশি শ্রাবন্তী। অভিনেত্রীর কথায়, ‘আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে দারুণ লাগছে। তাও আবার সোহমের সঙ্গে। ওর সঙ্গে সিনেমার শুটিংও করছি। দুজনে’র গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই কারণেই রাজি হয়ে গিয়েছিলাম। কবে সিরিজটা দেখা যাবে, এখন সেটারই অপেক্ষায়।’

নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেশ আশাবাদী করোনাজয়ী সোহমও। তিনি বলেন, ‘আপনাদের সকলের আশীর্বাদে প্রথম সিরিজের জন্য শুটিং ফ্লোরে নামছি। দুজনে শুরু একটা থ্রিলার সিরিজই নয়, এর মধ্যে কিন্তু একটা লাভস্টোরিও রয়েছে। আবার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ভালো লাগছে। আশা করছি, আমাদের সিনেমার মতোই দর্শকেরা এই ওয়েব সিরিজকেও ভালোবাসায় ভরিয়ে দেবেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য