,

ময়দানে আলোচিত ‘প্রীতিলতা’

news-image

নিজস্ব প্রতিবেদক : পরী মনি শুক্রবার বলেছিলেন, যুদ্ধে যাচ্ছেন। আর রবিবার নেমে পড়লেন ময়দানে। হ্যাঁ, এ দিন ঢাকায় শুরু হয়েছে আলোচিত ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের শুটিং। রবিবারের লোকেশন ছিল উত্তরা।

এ ছবিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন পরী মনি। প্রথম দিনের শুটিংয়ে তার সঙ্গে ছিলেন তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজ, রিপা, আর এ রাহুল ও অন্যরা।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

জানা যায়, আগামী ৬ নভেম্বর পর্যন্ত টানা ঢাকার উত্তরা, নিকেতন, পুরান ঢাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং হবে।

প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে পরী মনি বলেন, “সবে তো শুরু করলাম। প্রথম দিনের শুটিংকে ওয়ার্মআপ বলতে পারেন। তারুণ্য নির্ভর একটা টিম। আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে।”

নির্মাতা রাশিদ পলাশ বলেন, “প্রথম লটটা আমরা ঢাকাতেই করব। এরপর চট্টগ্রামে চলে যাবো আমরা। চট্টগ্রামেই আমাদের মূল কাজ হবে। প্রথম দিনের শুটিংয়ে আমি এবং আমার টিম খুব খুশি। টিমের সবাই আন্তরিকভাবেই শ্রম দিয়ে কাজ করছেন। পরী সত্যিই খুব ভালো অভিনয় করছেন।”

এর আগে নাম ভূমিকায় পরী মনিকে নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, “প্রীতিলতা চরিত্রে আমাদের কাছে পরী মনিকে পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল পরীর সঙ্গে। এখন আমরা পরীকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি।”

আরও বলেন, “চার বছর আগে আমরা প্রীতিলতাকে নিয়ে কাজ শুরু করি। প্রীতিলতার দেশপ্রেম আদর্শ আর সাহসের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ যেহেতু এটা একটা ঐতিহাসিক চরিত্র তাই আমাকে রিসার্চে বেশি সময় দিতে হয়েছে। চেষ্টা করেছি প্রীতিলতাকে আমাদের সুপারহিরো হিসেবে স্টাবলিশ করতে। পরী এই চরিত্রটি খুবই ভালো করবে।”

‘প্রীতিলতা’র জন্য ‘একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী’ গানটি নতুন করে গাইছেন কবীর সুমন।

এ দিকে একই চরিত্র নিয়ে নির্মিত ‘ভালোবাসা প্রীতিলতা’ শিরোনামের সরকারি অনুদানের ছবি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। নাম ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা।

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন আত্মাহুতি দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য