,

শীতে কোন তেল মাখাবেন নবজাতকের গায়ে

news-image

শীতের ঋতুতে আবহাওয়া বেশি শুষ্ক থাকে। এ সময় মায়েরা সদ্য নবজাতকের ত্বক সুন্দর রাখতে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজ লোশন ও তেল ব্যবহার করে থাকেন।

অনেক মা জানেন না, কোন তেল শিশুর জন্য ভালো। বেশ কয়েকটি তেল রয়েছে, যা নবজাতকের ত্বকের জন্য উপকারী।

আসুন জেনে নিই কোন তেল নবজাতকের ত্বকের জন্য ভালো–

১. শীতে শিশুর জন্য সরিষার তেল খুবই উপকারী। কারণ এটি শরীর উষ্ণ রাখে এবং সর্দি-কাশিসহ বিভিন্ন রোগ-ব্যাধি থেকে দূরে রাখে।

২. শিশুর গায়ে অলিভ অয়েলও মাখতে পারেন। অলিভ অয়েল তেল শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। তবে শিশুর চর্মরোগ থাকলে অলিভ অয়েল ব্যবহার না করাই ভালো।

৩. অনেকে মনে করেন নারিকেল তেল শুধু চুলের যত্নে ব্যবহার করা হয়, এ ধারণা মোটেও ঠিক নয়। শিশুর ত্বক সহজেই এই তেল শুষে নিতে পারে। শীতে মালিশের জন্য এতে চমৎকার উপাদান রয়েছে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল গুণ শিশুর ত্বকের জন্য উপকারী।

৪. সূর্যমুখী তেল ভিটামিন ‘ই’ সমৃদ্ধ। এতে যথেষ্ট পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, যা শীতকালে শিশুর ত্বকের সুরক্ষায় বিশেষভাবে কাজ করে।

৫. আয়ুর্বেদিক তেল সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। এই তেলে বিভিন্ন স্বাস্থ্য উপাদান পাবেন। আয়ুর্বেদিক তেল শীতে শিশুর রুক্ষতা ও রোগ প্রতিরোধ করে রাখবে উষ্ণ।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা