,

ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ নেতা সেন্টু আর নেই

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু আর নেই (ইন্না লিল্লাহি…..রাজিউন)।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়ার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

আমানুল হক সেন্টু ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা শফিকুল আলম এমএসসি জানান, আমানুল হক সেন্টু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার ভোরে তিনি মারা যান।

বাদ জুমা শহরের ট্যাংকেরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে সদর উপজেলার বিজেশ্বর গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য