,

রংপুরে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে ৩০ টাকা দরে আলু বিক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আজ রোববার দুপুরে আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির আয়োজনে নগরীর কাচারী বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রব্বানী, কৃষি বিপণন কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা, আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতি’র সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক উপস্থিত ছিলেন।এ কার্যক্রমের আওতায় রংপুর নগরীর কাচারী বাজার, সাতমাথা, পায়রা চত্ত্বর ও শাপলা চত্ত্বরে ৩০ টাকা কেজি দরে এ আলু বিক্রির কার্যক্রম চলবে।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, প্রাথমিক পর্যায়ে কোল্ড স্টোরেজে থাকা ১ মেট্রিক টন আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করা শুরু করেছে আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতি। তারা নগরীর ৪টি পয়েন্টে ট্রাকের মাধ্যমে এটি বিক্রি করছে। এ উদ্যোগের কারণে জনগণ উপকৃত হবে বলে আশা করছি। সরকার টিসিবি’র মাধ্যমে আলু বিক্রি শুরু করেছে, রংপুরেও অতিদ্রুত এটি শুরু হবে। এছাড়া আলুর বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের বাজার মনিটরিং টিম কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য