,

নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার তৈরির দায়ে এসিআইকে কোটি টাকা জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্যাভলনের নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মজুতের দায়ে এ পণ্যের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি এসিআই লিমিটেডকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির মিরপুরের ডিপোতে অভিযান চালিয়ে এই জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

সারোয়ার আলম বলেন, অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের ৩টি ব্যাচের পণ্যে মিথানল পাওয়া যায়। নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষা-নিরীক্ষার করে দেখা হবে।

স্যাভলনের এই পণ্যটি তৈরি হয়েছে গাজীপুরের কোনাবাড়িতে এসিআইয়ের নিজস্ব কারখানায়। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি