,

তেওয়াতিয়া-পরাগের ব্যাটে রাজস্থানের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : লক্ষ্যমাত্রা খুব বেশি বড় ছিল তা বলা যাবে না। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পথ হারিয়ে বসে রাজস্থান রয়্যালস। ২৬ রানে ৩ উইকেট হারানো দলটি পঞ্চম উইকেট হারায় ৭৮ রানে। সেখানে থেকে রিয়ান পরাগ ও রাহুল তেওয়াতিয়ার ব্যাটে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে রাজস্থান।

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারে রোমাঞ্চ জাগিয়ে ম্যাচটি ৫ উইকেটে জিতে রাজস্থান। চার ম্যাচ পর জয়ে ফিরল দলটি।

এদিন দিনের প্রথম ম্যাচটিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করে দলটি। সর্বোচ্চ ৫৪ রান করেন মনিষ পান্ডে। ৪৮ রান করেন ডেভিড ওয়ার্নার।

রাজস্থানের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন জফরা আর্চার, কার্তিক ত্যাগি ও জয়দেব উনাদকাট।

জবাব দিতে নামা রাজস্থান খলিল আহমেদ ও রশিদ খানের তোপে পড়ে। ১২ ওভার শেষে দলটির স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৭৮ রান। সেখান থেকে ম্যাচের হাল ধরেন পরাগ ও তেওয়াতিয়া।

শেষ দুই ওভারে রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ২২ রান। ১৯ তম ওভারে ওঠে ১৪ রান। আর শেষ ওভারে দরকার ছিল ৮ রান।

খলিল আহমেদের করা ওভারে নাটকের আভাসও মিলেছিল। শেষপর্যন্ত পঞ্চম বলে ছক্কা মেরে দলকে জয় এনে দেন রিয়ান পরাগ।

২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৫ রান করেন তেওয়াতিয়া। ২৬ বলে ২টি করে চার ও ছক্কায় অপরাজিত ৪২ রান করেন পরাগ। ম্যাচসেরা হয়েছেন তেওয়াতিয়া।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট