,

মালিকের নতুন রেকর্ডে সানিয়া মির্জা গর্বিত

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক নতুন এক রেকর্ড গড়েছেন। প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান পূরণ করলেন ৩৮ বছয় বয়সী এ ক্রিকেটার।

রবিবার পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ-ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খাইবার পাখতুনখোয়ার হয়ে ৭৪ রান করেন মালিক। বেলুচিস্তানের বিপক্ষে মাত্র ৪৪ বলে ৮ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান মালিক। আর এই ইনিংস খেলার পথেই এই রেকর্ড গড়েন তিনি।

শোয়েব মালিকের এই কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্ত্রী সানিয়া মির্জা। ভারতীয় টেনিস তারকা টুইটারে লিখেছেন, স্বামীর এমন কীর্তিতে গর্বিত তিনি।

মালিকের এই কীর্তি নিয়ে টুইট করে ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যা রিটুইট করেন সানিয়া মির্জা। ক্যাপশনে লিখেন, ‘দীর্ঘায়ু, ধৈর্য, কঠোর পরিশ্রম, ত্যাগ এবং বিশ্বাস।’ এরপর একটা ভালোবাসার ইমোজি ব্যবহার করে লিখেছেন, ‘অনেক গর্বিত।’

৩৯৫ তম ম্যাচে ৩৬৮ ইনিংসে এই কীর্তি তার। সব দেশ মিলে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় মালিকের অবস্থান তৃতীয়। ১৩,২৯৬ রান নিয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ১০,৩৭০ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গেইলের স্বদেশি কিয়েরন পোলার্ড। এরপরই মালিকের অবস্থান।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা