,

মা হওয়ার কয়েক মাসে চিনিযুক্ত পানীয় খেলে ‘বিপদ’

news-image

অনলাইন ডেস্ক : সন্তান জন্ম দেয়ার কয়েক মাস পর পর্যন্ত চিনিযুক্ত পানীয় খেলে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় বলে নতুন একটি গবেষণায় জানানো হয়েছে।

আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ‘শিশুকে বুকের দুধ খাওয়ানোর কোনো বিকল্প নেই। কিন্তু সেই দিনগুলোতে মা যদি চিনিযুক্ত পানীয় বেশি মাত্রায় পান করেন, তাহলে সন্তানের জন্য সেটি বিপদের কারণ হতে পারে।’

মায়ের অভ্যাসের প্রভাবে শিশুর কী ক্ষতি হয় সেটি বুঝতে ৮৮ জন নারীর তথ্য ছয় মাস ধরে বিশ্লেষণ করা হয়।

প্রায় ২৪ মাস পর দেখা যায়, যে মায়েরা বেশি চিনিযুক্ত পানীয় খেয়েছেন, তাদের সন্তানের মানসিক স্বাস্থ্য অন্যদের তুলনায় অতটা দৃঢ় নয়।

যেসব পানীয়তে পাঁচ শতাংশের বেশি চিনি থাকে, গবেষকেরা সেগুলোকে চিনিযুক্ত পানীয় বলে বিবেচনা করেন।

গবেষণায় বলা হয়েছে, দিনে যদি ১০০ মিলি লিটার চিনিযুক্ত পানীয় খাওয়া হয়, যা সপ্তাহে দুই ক্যান পানীয়র সমান, তাহলে ক্যানসার হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

প্রতি ১ হাজার জনে এমন ২২ জন ক্যানসার রোগী পাওয়া গেছে।

গবেষকেরা বলছেন, ‘চিনিযুক্ত পানীয়র সঙ্গে হৃদরোগ, ওজন বেড়ে যাওয়া, স্থূলতা, ডায়াবেটিস- এসবের সম্পর্ক আছে।

এ জন্য তারা চিনিযুক্ত পানীয়র ওপর আরো কর বাড়ানোর কথাও বলেছেন, ‘এর ফলে লোকেরা চিনিযুক্ত পানীয় খাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হতে পারেন।’

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ