,

ফরাসি ওপেনের ফাইনালে শিয়াওতেক

news-image

স্পোর্টস ডেস্ক : ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন ১৯ বছর বয়সী ইগা শিয়াওতেক। ১৯৩৯ সালের পর এই প্রথম কোনো পোলিশ তারকা ফরাসি ওপেনে মেয়েদের এককে ফাইনালে উঠলেন। আর শিয়াওতেকের এটিই হবে প্রথম কোনো গ্ল্যান্ড স্লাম ফাইনাল।

বৃহস্পতিবার আর্জেন্টাইন তারকা নাদিয়া পোদোরোস্কাকে সরাসরি সেটে (৬-২), (৬-১) হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন শিয়াওতেক। এই আসরে এখনো কোনো সেট হারেননি তিনি।

চতুর্থ রাউন্ডে এই শিয়াওতেকই বিদায় করেছিলেন ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করা সিমোনা হালেপকে।

পোল্যান্ডের হয়ে সবশেষ কোনো গ্র্যান্ড স্লাম আসরের ফাইনালে খেলেছিলেন আগ্নিয়েস্কা রাদভানিস্তা। ২০১২ সালে তার উইম্বলডন ফাইনাল খেলার পর এবার শিয়াওতেক কোনো গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলবেন।

ফাইনালে চতুর্থ বাছাই সোফিয়া কেনিন ও সপ্তম বাছাই পেত্রা কেভিতোভার মধ্যকার ম্যাচে জয়ীর বিপক্ষে খেলবেন র‌্যাঙ্কিংয়ের ৫৪তম স্থানে থাকা শিয়াওতেক।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট