,

জুলিয়ান অ্যাসাঞ্জ আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন!

news-image

অনলাইন ডেস্ক : লন্ডনের বেলমার্শ কারাগারে বন্দী জুলিয়ান অ্যাসাঞ্জ আত্মহত্যা করতে পারেন বলে আদালতকে জানিয়েছেন এক মনোবিজ্ঞানী। ‘আত্মহত্যার উচ্চ ঝুঁকিতে’ থাকা অ্যাসাঞ্জকে যেন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়া হয়, সেই পরামর্শ দিয়েছেন তিনি।

কিংস কলেজের প্রফেসর মাইকেল কোপেলম্যান আদালতকে বলেছেন, উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ প্রিয়জনদের কাছে সুসাইড নোট পাঠিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে গেলে গুপ্তচরবৃত্তির অভিযোগে সেখানে তার ১৭৫ বছরের জেল হতে পারে।

অ্যাসাঞ্জ হ্যালুসিনেশন সমস্যায় ভুগছেন বলেও জানিয়েছেন তিনি, ‘মৃত্যুর ভয়েস শুনতে পাচ্ছেন। তার মনে হচ্ছে কেউ তাকে বলছে, তুমি শেষ। তুমি মারা গেছ। আমরা তোমার কাছে আসছি।’

অস্ট্রেলিয়ান-বংশোদ্ভূত অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ২ হাজার ৪৮৭ দিন অন্তরীণ থাকার পর গত বছর লন্ডন মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হন। ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জের কূটনৈতিক আশ্রয় প্রত্যাহার করার পর ওই ঘটনা ঘটে।

২০১০ সালে অ্যাসাঞ্জের উইকিলিকস লাখ লাখ মার্কিন গোপন নথি ফাঁস করে। ওই বছরই তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে সুইডেনে।

৪৯ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ১৮টি অভিযোগ, এর মধ্যে ১৭টিই গুপ্তচরবৃত্তি আইনে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য