,

ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা কে এই হোপ হিকস

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার আগে তাদের যে ঘনিষ্ঠ উপদেষ্টা নতুন রোগটির কবলে পড়েন তিনি কখনো মডেলিং করেছেন, কখনো করেছেন সাংবাদিকতা। এরপর প্রেসিডেন্টের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের মাধ্যমে হোয়াইট হাউজে পা রাখেন।

বিবিসি জানিয়েছে, হোপ মার্কিন গণমাধ্যমের কাছে খুব একটা পরিচিত মুখ নন। ৩১ বছর বয়সী এই সুন্দরী বরাবরই নিজেকে আলোচনার বাইরে রেখেছেন।

হোপ ২০১৭ সালে অ্যান্টনি স্কারামুচির জায়গায় নতুন কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে যোগ দেন। রাজনীতির কোনো অভিজ্ঞতা না থাকলেও গত কয়েক বছর ধরে ট্রাম্প পরিবারের সঙ্গে আছেন তিনি।

হোপ হিকস ইভাঙ্কার ফ্যাশন কোম্পানি দিয়ে ক্যারিয়ার শুরু করেন। সেখানে থাকা অবস্থায়ই কয়েকটি ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করেন। ইভাঙ্কার পোশাক কোম্পানির জন্যও মডেলিং করেছেন তিনি।

ইভাঙ্কার সঙ্গে কাজ করতে করতে এক সময় ট্রাম্পের নজরে আসেন হোপ। ২০১৪ সালে ট্রাম্প ব্যক্তিগত ক্ষমতায় হোপকে নিজের রিয়েল স্টেট কোম্পানির পিআর হিসেবে নিয়োগ দেন। এরপর ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিয়ে রাজনৈতিক কর্মী হয়ে যান।

হোপ হিকস সংবাদমাধ্যমের সঙ্গে ‍খুব একটা কথা বলেন না। ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসলেই কেবল তার দেখা মেলে।

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর হোপের জন্য নতুন পদ সৃষ্টি করেন: কমিউনিকেশনস বিভাগের হোয়াইট হাউজ ডিরেক্টর।

বিবিসি বলছে, হোপ কখনো ট্রাম্পকে পরিবর্তনের চেষ্টা করেননি। বরং প্রেসিডেন্ট যা চেয়েছেন তাই করতে উৎসাহ দিয়ে গেছেন।

রাজনৈতিক ওয়েব পত্রিকা পলিটিকো জানিয়েছে, ট্রাম্পের পরিবারের যেকজন বিশ্বস্ত মানুষ আছেন আমেরিকায় হোপ তাদেরই একজন।

কংগ্রেসের কাছে সাক্ষ্য দিয়ে হোপ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। এরপর ফক্স নিউজে কিছুদিন কাজ করেন। পরে চলতি বছরের শরুতে আবার ট্রাম্পের টিমে যোগ দেন।

এবার যখন তুমুল আলোচনায় আসলেন, তখন ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার জন্য দায়ী করা হচ্ছে তাকে!

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য