,

হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হানিফ ফ্লাইওভারে বেপরোয়া বাসের ধাক্কায় মাহমুদুর নবী (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সেখানেই পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করেন। গে-ারিয়া থানার এসআই সৈয়দ আবদুল মান্নান জানান, পেশায় ঠিকাদার মাহমুদুরের গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী এলাকায়। সপরিবারে তিনি রাজধানীর ডেমরার সানারপাড় চৌরাস্তা এলাকায় থাকতেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুর।

এ সময় গজারিয়া পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য