,

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের পর শ্রীলংকা সফর দিয়ে ক্রিকেটে ফিরতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এ সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটার সাকিব আল হাসান। তার ক্রিকেটে ফেরার অপেক্ষা আরো বাড়লো। এ সফর হলে ২৯ অক্টোবরের পরই জাতীয় দলের জার্সিতে দেখা যেত সাকিবকে। আপাতত সেই সুযোগ না থাকায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারই রওনা হচ্ছেন সাকিব। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেট ও জাতীয় দলের ট্রেনিংয়ে যোগ দেবেন টাইগার অলরাউন্ডার।

করোনার প্রকোপ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যান সাকিব। তার ও সহধর্মিণী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে গত ২৪ এপ্রিল এসেছে দ্বিতীয় কন্যা সন্তান। এর আগে তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।

নিষেধাজ্ঞা শেষ হবার পরপরই জাতীয় দলে ঢোকার জন্য প্রায় সাত মাস পর গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব। ব্যক্তিগত উদ্যোগে বিকেএসপিতে শুরু করেন ট্রেনিং। সেখানে কোয়ারেন্টাইনের পাশাপাশি চলে সাকিবের ফিটনেস এবং স্কিল ট্রেনিং।

বিকেএসপিতে সাকিব পাশে পান শৈশবের দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনকে। তাদের অধীনে প্রায় এক মাস ট্রেনিংয়ের পর বিরতি দিলেন সাকিব। শ্রীলংকা সফর পিছিয়ে না গেলে এ ট্রেনিং আরো লম্বা হতো।

গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। তিনি আগামী ২৯ অক্টোবর থেকে আবারো মাঠে ফিরতে পারবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট