,

কাবাব ইলিশ রেসিপি

news-image

অনলাইন ডেস্ক : মাছের রাজা ইলিশ। বাজারে এখন পাওয়া যাচ্ছে প্রচুর ইলিশ। ইলিশ মাছ খাওয়ার ধরন অনেক। ভাজা ইলিশ, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, দই ইলিশ, পটল ইলিশ, ইলিশ পোলাও এমন আইটেমসহ প্রায় ৫০ রকমের রন্ধন প্রণালী রয়েছে ইলিশ দিয়ে। যা অনেকের কাছে বেশ প্রিয়। ভোজন রসিক বাঙালি সারা বছর এই মৌসুমের অপেক্ষায় থাকে। ইলিশের নানা পদে রসনা তৃপ্তির এ সুযোগ নিতে মুখিয়ে থাকেন অনেকেই।

ইলিশ মাছ রকমারি রান্না খেয়েছেন হয়তো। খেয়েছেন কি ইলিশ কাবাব? প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন ইলিশ কাবাব। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ইলিশ কাবাব-

উপকরণ: গোটা ইলিশ মাছ, পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, টমেটো সস দুই টেবিল চামচ, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, লেবুর রস এক টেবিল চামচ, আলু সেদ্ধ এক কাপ, সরিষার তেল পরিমাণমতো, মরিচ গুঁড়া এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, টোস্ট বিস্কুটের গুঁড়া পরিমাণমতো। এ ছাড়া শসা, টমেটো, গাজর রাখুন সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন: প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে মাথা ও লেজ কেটে আলাদা করুন। এরপর সামান্য হলুদ, মরিচ গুঁড়া ও পরিমাণমতো লবণ মাখিয়ে মাথা ও লেজ হালকা ভেজে আলাদা করে নিন। বাকি মাছ সামান্য পানি দিয়ে সিদ্ধ করে মাছ থেকে কাটা বের করে নিন।

এবার কড়াইতে তেল গরম করে আদা, রসুন পেস্ট ও পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। পেঁয়াজ লাল হয়ে ভেজে এলে মাছের পিসগুলোর সঙ্গে দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর তুলে নিন।

এরপর সেই কড়াইতে সিদ্ধ আলুর সঙ্গে গোলমরিচ গুঁড়া, কাচা মরিচ কুচি, স্বাদমতো লবণ, টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে ঠাণ্ডা করে নিন। হালকা ভাজা মাছগুলোর সঙ্গে অল্প আলুর মিশ্রণ নিয়ে ভালো করে মেখে নিন। খেয়াল রাখবেন যাতে মাছটি ভেঙে না যায়।

অন্য একটি পাত্রে অল্প তেল দিয়ে বিস্কুটের গুঁড়া ভেজে নেবেন। এরপর একটি পাত্রের দুই পাশে ভেজে রাখা লেজ ও মাথা রেখে, মাঝখানে মাখানো মাছের পিসগুলো সাজিয়ে আস্ত মাছের মতো বানিয়ে নিন।

এরপর সাজানো মাছের ওপর পাতলা করে আলুর মাখা দিয়ে তাতে ভাজা বিস্কুটের গুঁড়া ছড়িয়ে দিন। আর ধনেপাতা, পেঁয়াজ কুচি, লেবুর রস, শসা, টমেটো, গাজর দিয়ে পরিবেশন করুন ইলিশ কাবাব।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা