,

সহজে বানিয়ে ফেলুন ভেলপুরি

news-image

লাইফস্টাইল ডেস্ক : টিএসসির সামনে বসা ভেলপুরিওয়ালা মামার মতো ঝাল ঝাল ভেলপুরি বানিয়ে ফেলতে পারেন ঘরেই। জেনে নিন কীভাবে বানাবেন।

পুরি তৈরির উপকরণ
আটা- দেড় কাপ
সুজি- আধা কাপ
চালের গুঁড়া- ২ টেবিল চামচ
লবণ- আধা চা চামচ
সয়াবিন তেল- ২ টেবিল চামচ
স্পেশাল মসলা তৈরির উপকরণ
আস্ত ধনিয়া- ২ টেবিল চামচ
আস্ত জিরা- ১ টেবিল চামচ
মৌরি- আধা টেবিল চামচ
এলাচ- ১২টি
দারুচিনি- কয়েকটি
শুকনা মরিচ- ৫-৬টি
জয়ফল- একটির চারভাগের একভাগ
ডালের মিশ্রণ তৈরি উপকরণ
চটপটির ডাল
স্পেশাল মসলা
চিলি ফ্লেকস
বিট লবণ
টমেটো কুচি
ধনেপাতা কুচি
পেঁয়াজ কুচি
কাঁচা মরিচ কুচি
লেবুর খোসা কুচি
শসা কুচি
বোম্বাই মরিচ কুচি
টক তৈরির উপকরণ
তেঁতুল- ১ কাপ
লবণ স্বাদ মতো
স্পেশাল মসলা- আধা চা চামচ
চিলি ফ্লেকস- আধা চা চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
পুরি তৈরির জন্য শুকনা উপকরণগুলো মিশিয়ে নিন প্রথমে। সয়াবিন তেল মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করুন। বেশি নরম হবে না ডো। কাপড় দিয়ে আধা ঘণ্টার জন্য ঢেকে রাখুন। ডো দুটো ভাগে ভাগ করে নিন। প্রতিটি ভাগ দিয়ে বড় আকারের রুটি বেলে কাটার দিয়ে ছোট ছোট রুটি কেটে নিন। চাইলে ছোট ছোট লেচি কেটে ছোট করেও রুটি বেলে নিতে পারেন। ছোট রুটিগুলো একটি ছড়ানো প্লেটে রেখে দিন ১৫ মিনিটের জন্য। ডুবো তেলে সময় নিয়ে ভেজে তুলুন পুরি।
প্যানে স্পেশাল মসলার উপকরণগুলো ভেজে নিন। ঠাণ্ডা হলে আধা ভাঙ্গা করে নিন ব্লেন্ডারে। এটি মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করতে পারবেন ছয় মাস পর্যন্ত।
চটপটির ডাল সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে স্বাদ মতো বাকি সব উপকরণ মিশিয়ে নিন। টক তৈরির জন্য তেঁতুল এক কাপ পানিতে ভিজিয়ে ছেঁকে নিন। টক তৈরির বাকি সব উপকরণ স্বাদ মতো মিশিয়ে নিন। একটি পুরি ভেঙে ডালের মিশ্রণ ও টক দিয়ে পরিবেশন করুন মজাদার ভেলপুরি।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ