,

জেনে নিন গাজরের পুডিংয়ের সহজ রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : গাজর দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। গাজর দিয়ে তৈরি করা যায় মজাদার সব খাবার। গাজরের হালুয়া কিংবা পায়েশ অনেকের কাছেই পছন্দের একটি খাবার। গাজর দিয়ে সুস্বাদু পুডিং তৈরি করা যায় সে কথা কি জানতেন? চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ:
গাজর- ৩টি
তরল দুধ- ২ কাপ
বাদাম- ১ টেবিল চামচ
চিনি- আধা কাপ
গুঁড়া দুধ- আধা কাপ
আগার আগার পাউডার- দেড় চা চামচ
ঘি- ১ চা চামচ।
লবণ- সামান্য।

প্রণালি: প্রথমে গাজর ধুয়ে পাতলা করে স্লাইস করে ননে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে তরল দুধ ও গাজর দিন। এরপর তাতে দিয়ে দিন বাদাম। সামান্য লবণ দিয়ে দিন। গাজর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।

এবার গাজরের মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে আবারও চুলায় বসান। এরপর একে একে এতে গুঁড়া দুধ ও চিনি মেশান। ভালোভাবে মেশানো হলে এতে আগার আগার পাউডার দিয়ে আবারও মেশান। এরপর এতে এক চা চামচ ঘি দিয়ে দিন।

আঁচে রেখে অনবরত নাড়তে থাকুন। খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। ঘি ভেসে উঠলে নামিয়ে নিন। গরম অবস্থায়ই একটি পরিষ্কার পাত্রে ঢেলে জমতে দিন। দুই-তিন ঘণ্টা পর পুডিং-এর পাত্রটি উল্টে প্লেটে ঢালুন। দেখবেন, সুন্দর পুডিং তৈরি হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান