,

রংপুরের তিন ইউপি নির্বাচনে চুড়ান্ত আ.লীগ ও জাপার প্রার্থী, বিএনপি প্রার্থী চুড়ান্ত হয়নি

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পাটির প্রার্থী চূড়ান্ত করেছে। ইউনিয়নগুলো হলো সদ্যপুষ্করিনী, হরিদেবপুর ও চন্দনপাট। ঘোষিত তফসিল অনুযায়ী স্থগিত হয়ে থাকা ওই তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোটগ্রহণ হবে আগামী ২০ অক্টোবর। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আর ২৬ সেপ্টেম্বর শনিবার মনোনয়নপত্র বাছাই, ৩ অক্টোবর শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ দিকে রংপুর সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। তারা হলেন, সদ্যপুষ্করিনী ইউনিয়নে মোকছেদুল রহমান, চন্দনপাট ইউনয়নে আমিনুর রহমান ও হরিদেবপুর ইউনিয়নে একরামুল হক। এছাড়া জাতীয় পার্টির প্রার্থীরা হলেন, চন্দনপাট ইউনিয়নে রুহুল আমীন লিটন, হরিদেবপুর ইউনিয়নে মফিদুল ইসলাম জর্দ্দা ও সদ্যপুষ্করিনী ইউনিয়নে ফজলুল হক ফুলবাবুকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে বিএনপি চন্দনপাট ইউনিয়নে মেরাজুল ইসলাম রুবেল নামের এক প্রার্থীকে চুড়ান্ত করলেও হরিদেবপুর ও চন্দনপাট ইউনিয়নে এখনো প্রার্থী চুড়ান্ত করতে পারেনি।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায় ,গত সোমবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের প্রার্থী নির্ধারণের সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, দলের চেয়ারম্যান জিএম কাদের প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন।

সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করতে প্রার্থিতা বিষয়ক বিভিন্ন কার্যক্রম, রিটার্নিং অফিসার নিয়োগ, আপিল কর্তৃপক্ষ নিয়োগ, নির্বাচনকে ঘিরে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা, প্রার্থীদের মনোনয়নের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলকে অবহিতকরণ, প্রতীক বরাদ্দের প্রত্যয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি প্রেরণ করেছে নির্বাচন কমিশন।
রংপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, রংপুর সদরের এই তিন ইউনিয়নের মেয়াদ কয়েক মাস আগে উত্তীর্ণ হয়েছে। করোনার কারণে তফসীল ঘোষণায় কিছুটা বিলম্ব হয়েছে। নির্বাচনকে ঘিরে নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।###

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা