,

প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণ শিগগির

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩ তে উন্নীত করে উচ্চধাপে নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস’ এর মাধ্যমে যা শিগগির সম্পন্ন করা হবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস’ এর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণের লক্ষ্যে ‘আইবাস’ সফটওয়্যার আপগ্রেডের কাজ চলমান রয়েছে, যা শিগগির সম্পন্ন হবে।

জানা গেছে, আগে শিক্ষকদের বেতন উন্নীত স্কেলের নিম্ন ধাপে ফিক্সেশন হতো। এতে বেশির ভাগ শিক্ষকের মূল বেতন কমে যেত। এ সমস্যা সমাধানে শিক্ষক সংগঠনগুলোর দাবির মুখে অর্থ মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষকদের বেতন উচ্চ ধাপে ফিক্সেশনের নির্দেশনা আসে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের ব্যবহার করা ‘আইবাস’ সফটওয়্যারে উচ্চ ধাপে ফিক্সেশনের সিস্টেম সংযুক্ত না করায় বেতন ফিক্সেশন আটকে গেছে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, মাঠ পর্যায়ে ‘আইবাস’-এ বেতন নির্ধারণে সাময়িক অসুবিধার বিষয়টি তাদের দৃষ্টি গোচর হয়েছে। আশা করা হচ্ছে অতিদ্রুত ‘আইবাস’ আপগ্রেডেশন সম্পন্ন হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ উচ্চধাপে বেতন নির্ধারণ করতে পারবেন। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য