,

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুদ্ধ প্রস্ততির ঘোষণা রাজনাথ সিংয়ের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে শান্তিপূর্ণ আলোচনা হলেও সীমান্ত ইস্যুতে উত্তেজনা বেড়েই চলেছে ভারত এবং চীনের মধ্যে। এদিকে আলোচনার বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই অবস্থায় চীনের বিরুদ্ধে অনেকটা যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

নিজ দেশের সংসদে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ রণ প্রস্তুতির ঘোষণা দেন। তিনি বলেন, ‘ভারতের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব সময় প্রস্তুত।’

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী বেশ ক্ষোভ প্রকাশ করে কথা বলেন। তিনি এ সময় নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহারসহ চীন মানছে না বলেও অভিযোগ করেন।

এনডিটিভি বলছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সামরিক এবং কূটনৈতিক পর্যায়ে এখনো ভারতের সঙ্গে আলোচনা চলার কথা বললেও নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহারসহ যেসব শর্ত ছিল তার কিছুই মানছে না বেইজিং। এ বিষয়টি উল্লেখ করে গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, মস্কোতে চীনা প্রতিনিধিদের সাথে অনবদ্য আলোচনা হয়েছিল। সেখানে তাদের সেনা মোতায়েন এবং স্বেচ্ছাচারী আচরণ নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভারত সবসময় শান্তিপূর্ণ সমাধান চায় সেই বার্তা দিয়েছিলাম। কিন্তু তারা কিছুই বাস্তবায়ন করছে না। ভারতের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত আমরা।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় চীনের আগ্রাসী মনোভাবে গোটা অঞ্চলই অনিরাপদ হয়ে উঠতে পারে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক সুশান্ত শ্রীন এ ব্যাপারে বলেন, চীন যেভাবে আগ্রাসী আচরণ করছে তা সত্যিই চিন্তার কারণ। কারণ, কৌলশগতভাবে তারা কোনভাবেই সীমান্ত ছাড়তে চায় না। আমার মনে হয়, বেইজিং যে অবস্থান নিয়েছে তা আঞ্চলিক শান্তির জন্য হুমকি।

এদিকে ভারতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে চীন বলছে, ভারত আন্তরিক হলেই কেবল মস্কোর সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব। এ জন্য ফের আলোচনায় বসতে রাজি আছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, মস্কোর আলোচনায় সীমান্ত উত্তেজনা নিয়ে শান্তিপূর্ণ একটি সিদ্ধান্তে পৌঁছেছি আমরা। এ নিয়ে সামরিক এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। আশা করবো ভারত আন্তরিকভাবে সব সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করবে। প্রয়োজনে আবারও দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে।

গত বৃহস্পতিবার রাশিয়ার মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠকে সীমান্তে সেনার সংখ্যা কমানোসহ ৫টি বিষয়ে ঐকমত্যে পৌঁছায় চীন ও ভারত। জুনে, সীমান্ত সংঘাতে ২০ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর থেকেই টানাপোড়েন চলছে প্রতিবেশি দুই দেশের মধ্যে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা